
চট্টগ্রামের কর্ণফুলীতে হস্ত চালিত বড় সাম্পান মাঝি শ্রমিক ইউনিয়নের সংবর্ধনা ও অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ মার্চ) সন্ধ্যায় ইউনিয়নের প্রধান কার্যালয়ে, বি.এফ.ডি.সি রোড, ইছানগরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের বিভাগীয় সভাপতি এএম নাজিম উদ্দিন। প্রধান বক্তার দায়িত্ব পালন করেন কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গিয়াস উদ্দিন ফারুকী ফয়সাল। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকলিয়া থানা শ্রমিক দলের সভাপতি আবু বক্কর সিদ্দিক এবং চরপাথরঘাটা ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো. শুক্কুর আহমদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর্ণফুলী হস্ত চালিত বড় সাম্পান মাঝি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. লাল মিয়া, আর পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হোসেন।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের অধিকার ও উন্নয়নের বিষয়ে আলোচনা করেন এবং বলেন, শ্রমিকদের কল্যাণ নিশ্চিত না হলে দেশের অর্থনৈতিক অগ্রগতি সম্ভব নয়। তারা মালিক-শ্রমিকদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দেন এবং “মালিক শ্রমিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে সংগঠনের নবনির্বাচিত কমিটির সদস্যদের সংবর্ধনা দেওয়া হয় এবং শ্রমিকদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়।



