বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

― Advertisement ―

spot_img

তথ্যমন্ত্রীর হাত থেকে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫”

শিল্প ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫" অর্জন করেছেন হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি...

চট্টগ্রামে আবারও নালার বলি শিশু, মাত্র ৩ বছর বয়সে মৃত্যু

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকায় আবারও উন্মুক্ত নালার গহ্বরে হারিয়ে গেল একটি তাজা প্রাণ। বুধবার (৯ জুলাই) দুপুর ৩টার দিকে হালিশহরের আনন্দপুর এলাকায় নালায় পড়ে মারা যায় মাত্র তিন বছর বয়সী শিশু মরিয়ম। পরিবারের দাবি, নালাটি স্ল্যাবহীন ছিল এবং পানিতে ডুবে থাকায় সেটি স্পষ্ট বোঝা যায়নি। এ অবস্থায় অসাবধানতাবশত ছোট্ট মরিয়ম সেখানে পা দিলে পানির স্রোতে ভেসে যায় সে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকেল ৩টা ৫৪ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। উদ্ধারকৃত মরিয়মকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, “স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে আমাদের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। শিশুটিকে পানি থেকে তোলার পর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।”

এই মর্মান্তিক দুর্ঘটনা নগরের পুরনো এক ব্যর্থতার চিত্র আবারও সামনে আনল। অতীতে চট্টগ্রামে খোলা নালা বা স্ল্যাবহীন খালের কারণে অনেক শিশু ও সাধারণ মানুষ প্রাণ হারিয়েছেন। ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বেশ কয়েকটি এমন ঘটনার পরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো স্থায়ী সমাধান করতে পারেনি।

এবারের ঘটনাও নগরের নিরাপত্তা ব্যবস্থাপনায় চরম অব্যবস্থাপনা ও গাফিলতির উদাহরণ হয়ে রইল। হতবিহ্বল শিশুটির পরিবার ও স্থানীয়রা এই ঘটনায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবারই শুনি তদন্ত হবে, প্রতিকার হবে। কিন্তু আমাদের মেয়েটাকে এখন কে ফিরিয়ে দেবে?”

এলাকাবাসী দ্রুত সব উন্মুক্ত নালায় নিরাপদ স্ল্যাব বসানো ও শিশুদের চলাচলের জায়গায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।