বুধবার, জুন ১৭, ২০২৬

― Advertisement ―

spot_img

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ব্যাপক বদলি, পরিবর্তন এলো একাধিক থানায়

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) ওসি ও পুলিশ পরিদর্শক পর্যায়ে বড় ধরনের রদবদল করা হয়েছে। জনস্বার্থে জারি করা এক অফিস আদেশে ৮ জন নিরস্ত্র পুলিশ...

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ২৫ হাজার ইয়াবাসহ আটক ১০

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবাসহ ১০ জন মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। নাফ নদীকে ব্যবহার করে মাদক পাচারের গোপন তৎপরতা বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন নয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালে উক্ত এলাকায় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালানো হয়। এ সময় বোট দুটি থেকে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকা মূল্যের ২৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ২৮ হাজার টাকা জব্দ করা হয়। পাশাপাশি মাদক পাচারের সঙ্গে জড়িত ১০ জনকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় কোস্ট গার্ড।

আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সীমান্ত ও উপকূলীয় এলাকায় মাদক পাচার রোধে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে ভবিষ্যতেও নাফ নদীসহ উপকূলীয় ও সীমান্তবর্তী এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।