বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

ত্যাগের মহিমায় ভাসুক দেশ—ঈদ বার্তায় বিএনপি নেতা মামুন মিয়া

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য, সাবেক দক্ষিণ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এবং সদ্য সাবেক কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস. এম. মামুন মিয়া।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা কুরবানির ঈদ—এই ঈদ আমাদের শিক্ষা দেয় আত্মত্যাগ, মানবতা ও শান্তির। ইসলামের চেতনায় কুরবানির যে বার্তা রয়েছে, তা যদি আমরা ব্যক্তি ও সমাজজীবনে ধারণ করি, তবে সমাজে ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং ন্যায়ের প্রতিষ্ঠা সম্ভব।

তিনি বলেন, আজ যখন দেশ সংকটে, তখন মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত কুরবানির শিক্ষা বাস্তবায়ন। এই ঈদ হোক সবার জন্য ভালোবাসা, সহানুভূতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের উৎস।

মামুন মিয়া আরও বলেন, দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে দেশের এই দুর্দিনে বিএনপির নেতাকর্মীরা যেন অসহায়-দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে ঈদের আনন্দ ভাগ করে নেয়, সেটাই হোক আমাদের অঙ্গীকার। তিনি ঈদের এই আনন্দঘন মুহূর্তে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে উৎসব পালনেরও আহ্বান জানান।