বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

শিকলবাহা ইউপি ঘিরে উত্তেজনা, প্যানেল চেয়ারম্যান ইস্যুতে ফের প্রতিবাদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ৩ নম্বর শিকলবাহা ইউনিয়ন পরিষদকে ঘিরে ফের উত্তেজনা দেখা দিয়েছে। সদ্য ঘোষিত প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম মেম্বারের নিয়োগের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিকলবাহা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ। রোববার (৮ জুন) বিকাল সাড়ে ৩টার দিকে শিকলবাহার জামালপাড়া এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক হয়ে মইজ্জ্যারটেক এলাকায় গিয়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

বিক্ষোভকারীরা জাহাঙ্গীর আলমকে ‘আওয়ামী দোসর’ আখ্যা দিয়ে বলেন, তাঁকে গোপন চক্রান্ত ও আর্থিক লেনদেনের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান করা হয়েছে। এতে জনগণের মতামত উপেক্ষা করা হয়েছে। বক্তারা বলেন, “যাকে জনগণ চায় না, তাকে জোর করে চাপিয়ে দেওয়া মানে ইউনিয়নের স্বার্থবিরোধী কাজ করা।” তাঁরা জাহাঙ্গীর আলমকে শিকলবাহা ইউপি থেকে অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে তাঁর অপসারণ এবং নতুনভাবে প্যানেল চেয়ারম্যান নির্ধারণের দাবি জানান। অন্যথায় ঈদের পর থেকে লাগাতার আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি নেতারা। এসময় শতাধিক স্থানীয় নারী-পুরুষ বিক্ষোভে অংশ নেন। বক্তারা বলেন, “১৬ বছর ধরে এলাকার গরিব মানুষের অর্থ আত্মসাৎ, রাজনৈতিক দমন ও পক্ষপাতিত্বমূলক আচরণ করে জাহাঙ্গীর আলম জনরোষের পাত্র হয়েছেন। তবু তাকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত জনগণের সঙ্গে তামাশা।”

উল্লেখ্য, গত ৪ জুন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের স্বাক্ষরিত এক অফিস আদেশে জাহাঙ্গীর আলমকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতাসহ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করতে বলা হয়। এর পর থেকেই ইউনিয়নে বিরোধ এবং জনরোষ বেড়ে চলেছে। ৬ জুন ইউনিয়ন পরিষদ ভবনের ফটকে তালা ঝুলিয়ে প্রথম দফা প্রতিবাদ করেন স্থানীয়রা। দ্বিতীয় দফার প্রতিবাদ আরও সংগঠিত ও গণজোয়ারে রূপ নেয়।