বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

পাঁচ দফা দাবিতে কর্ণফুলীতে জামায়াতের গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে পাঁচ দফা দাবিকে সামনে রেখে সাংবাদিক ও সাংস্কৃতিক পেশাজীবীদের নিয়ে এক গোলটেবিল বৈঠক আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখা। বুধবার (৮ অক্টোবর) বিকেলে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিংস্থ এস. আর. স্কয়ার কমিউনিটি সেন্টারে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমীর আনোয়ারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতের চট্টগ্রাম অঞ্চল টিম সদস্য ও উত্তর জেলার সাবেক আমীর অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মুনিরুল আবছার। বৈঠকে কর্ণফুলী ও আনোয়ারা উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

বৈঠকের প্রধান অতিথি অধ্যাপক নুরুল আমিন চৌধুরী বলেন, “একটি বড় রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে একমত না হওয়ায় এটি এখনো কার্যকর হয়নি। যদি জুলাই সনদ বাস্তবায়িত না হয়, তাহলে যারা গণতন্ত্র ও ইনসাফের জন্য আন্দোলন করেছে, তাদের ত্যাগ বৃথা যাবে। জামায়াতে ইসলামী সবসময়ই জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে আসছে।”

তিনি আরও বলেন, “আমরা পিআর (Proportional Representation) পদ্ধতিতে নির্বাচনের দাবি জানাচ্ছি, যাতে সংসদে সব দলের প্রতিনিধিত্ব থাকে। গতানুগতিক পদ্ধতিতে নির্বাচিত সরকারগুলো স্বৈরাচারে পরিণত হয়েছে। এবার সময় এসেছে এমন একটি নির্বাচনী ব্যবস্থার, যা জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত করবে।”

চট্টগ্রাম দক্ষিণ জেলার সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আবু নাছেরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ জাকারিয়া, চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম, জেলা শিক্ষা সম্পাদক অধ্যক্ষ ইসমাইল হক্কানি, ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, কর্ণফুলী উপজেলা আমীর মনির আবছার চৌধুরী, আনোয়ারা উপজেলা সেক্রেটারি আবুল হাসান খোকা, নায়েবে আমীর মাহবুব আলী, উপজেলা অর্থ সম্পাদক অ্যাডভোকেট হারুন, পেশাজীবী পরিষদের সভাপতি মোহাম্মদ ইলিয়াস মেম্বার এবং উলামা ও সাংস্কৃতিক সম্পাদক ডা. মুবিনুল হকসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, “পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। স্বৈরাচারবিরোধী আন্দোলনের চেতনা বাঁচিয়ে রাখতে এবং সংসদে সব দলের কণ্ঠস্বর নিশ্চিত করতে হলে আগামী জাতীয় নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হতে হবে। জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের হত্যা-নির্যাতনের বিচার এবং স্বৈরাচারের দোসর ১৪ দল ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করাসহ পাঁচ দফা দাবি বাস্তবায়ন করতে হবে।”

বৈঠকে বক্তারা ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে একটি সুখী, সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে সকল রাজনৈতিক দলের ঐক্যের আহ্বান জানান। অনুষ্ঠানে আনোয়ারা ও কর্ণফুলী উপজেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী উপস্থিত ছিলেন।