বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

― Advertisement ―

spot_img

তথ্যমন্ত্রীর হাত থেকে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫”

শিল্প ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫" অর্জন করেছেন হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি...

মহাতীর্থ বারুনী স্নান ২৭ মার্চ, চসিক মেয়র

চট্টগ্রামের ১১নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডের রানী রাসমনি ঘাটে আগামী ২৭ মার্চ “মধুকৃষ্ণা ত্রয়োদশী” তিথি উপলক্ষে মহাতীর্থ বারুনী স্নান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করছে কাট্টলী সার্বজনীন মহাতীর্থ বারুনী স্নান পরিচালনা পরিষদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। এ উপলক্ষে সম্প্রতি পরিচালনা পরিষদের কর্মকর্তারা চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন পরিষদের সভাপতি সদানন্দ ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক শ্রী বাবুল কান্তি নাথ, সিনিয়র সহ-সভাপতি ডা. বিজন কান্তি নাথ, অজিৎ কুমার দেবনাথ, সুভাষ চন্দ্র ধর, সুনিল বরণ দাশ, যুগ্ম সম্পাদক উদয়ন কান্তি নাথ, বাবলু দেবনাথ ও রাজীব ধর তমাল।

বারুণী স্নান উপলক্ষে ভক্ত ও পূণ্যার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকরা আশা করছেন, ধর্মীয় এই পবিত্র অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে এবং ভক্তদের অংশগ্রহণে মুখরিত থাকবে কাট্টলীর রানী রাসমনি ঘাট।