
বাংলাদেশের সনাতনী সমাজের সংস্কৃতি, আচার ও মূল্যবোধ তুলে ধরার অন্যতম প্ল্যাটফর্ম ‘চ্যানেল ওম’ তার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে মহাসমারোহে। গত শনিবার (২৪ মে) চট্টগ্রামের আন্দরকিল্লাস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে বিকাল ৪টায় আয়োজিত এই অনুষ্ঠানে চ্যানেলটির সাত বছরের সাফল্য উদযাপন করে অষ্টম বর্ষে পদার্পণের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানের শুরুতেই চণ্ডী তীর্থ মেধাসমনি আশ্রমের সভাপতি অধ্যাপক স্বদেশ চক্রবর্তী মঙ্গলপ্রদীপ প্রজ্বালনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন। এরপর ত্রিনাথ ঠাকুর গীতা শিক্ষালয়ের শিক্ষার্থী অদ্রিতা দাশগুপ্তা গীতাপাঠ করেন, যা উপস্থিত সুধীজনদের আবেগে আপ্লুত করে তোলে। চ্যানেল ওম-এর সম্পাদক রাসেল দাশ-এর সভাপতিত্বে ও সঞ্জয় দত্তের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি দীপক কুমার পালিত।
ভার্চুয়াল মাধ্যমে যুক্ত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের প্রশান্ত কুমার বিশ্বাস। এছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট ধর্মীয় বক্তা ও প্রাবন্ধিক উত্তম কুমার চক্রবর্তী, প্রাবন্ধিক ও কলামিস্ট রূপম চক্রবর্তী, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক শিপুল দে, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন মুহুরী, দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, যুগ্ম সাধারণ সম্পাদক আশিষ মিত্র, দৈনিক ইনফো বাংলার সহ-সম্পাদক বরুণ আচার্য বলাই, সমাজসেবক ডাঃ অসীম সরকার, পটিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তাপস দাশ, চিকিৎসক সংগঠন অদ্বৈত অচ্যুত ফোরামের সাধারণ সম্পাদক ডাঃ অপূর্ব ধর, জ্যোতিষ গবেষক অনিল আচার্য্য, হিন্দু সংহতি চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক সোমা রাণী দাশ, হিন্দু যুব মহাজোট চট্টগ্রাম মহানগরের সাধারণ সম্পাদক জয় ভট্টাচার্য্য, জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি জনি দত্ত, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশনের বিভাগীয় সহকারী টিম লিডার দুর্জয় চৌধুরী, স্বামী বিবেকানন্দ ক্লাব অফ ইউএফ-এর প্রতিষ্ঠাতা সভাপতি গৌতম সেন, পূজায়নের সভাপতি তুর্জয় দাশ, বর্ণ সংঘের সভাপতি দীপঙ্কর সেন সহ আরও অনেকে।
অনুষ্ঠানে চ্যানেল ওম-এর প্রতি কৃতজ্ঞতা ও স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয় সনাতন টিভি, সনাতনী স্বেচ্ছাসেবী ফাউন্ডেশন, বাংলাদেশ জাতীয় হিন্দু ছাত্র মহাজোট চট্টগ্রাম মহানগর, সেবায়েত মোহন্ত শ্রী গৌরাঙ্গ সিং, পিংকি দে, শ্রাবণী দাশ, অন্নপূর্ণা দাশ ও অর্চক সিকদারকে। অনুষ্ঠানে বক্তারা চ্যানেল ওম-এর ভবিষ্যৎ অগ্রযাত্রায় সফলতা কামনা করেন এবং এই প্ল্যাটফর্ম যেন আরও দৃঢ়ভাবে সনাতনী সমাজের কথা বলে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।



