রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

রাজধানীর মৌচাকে পার্কিং করা গাড়ি থেকে দুই মরদেহ উদ্ধার

রাজধানীর মৌচাকে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালের পার্কিংয়ে থাকা একটি প্রাইভেটকার থেকে দুইটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, প্রাথমিকভাবে মরদেহ দুটির পরিচয় জানা যায়নি এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।

রমনা থানার ইন্সপেক্টর (অপারেশন) আতিকুল আলম খন্দকার বলেন, তিনি বাইরে অবস্থান করায় বিস্তারিত কিছু জানেন না, তবে শুনেছেন দুটি মরদেহ উদ্ধার হয়েছে। রমনা থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে থাকলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত শনিবার ভোর সাড়ে ৫টার দিকে গাড়িটি হাসপাতালের পার্কিংয়ে প্রবেশ করে। গেটে কর্তব্যরত নিরাপত্তাকর্মীরা জিজ্ঞাসা করলে জানানো হয়, গাড়িতে রোগী রয়েছে। তবে দুই দিন পার হলেও গাড়িটি বের না হওয়ায় সোমবার নিরাপত্তাকর্মীরা সন্দেহবশত গাড়িটির কাছে গিয়ে ভেতরে দুইটি মরদেহ দেখতে পান। পরে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে। ঘটনার প্রকৃত কারণ ও মৃত্যুর রহস্য জানতে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।