সোমবার, আগস্ট ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

সাংবাদিকদের সম্মানে চট্টগ্রামে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে সাংবাদিক ব্যক্তিত্বদের সম্মানে চট্টগ্রাম নগরীর হোটেল সৈকতে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি ইব্রাহীম হোসেন রনি।

অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্বে ছিলেন নগর ছাত্রশিবিরের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন।উপস্থিত সাংবাদিক ও বাংলাদেশ জামাতে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা

সভাপতির বক্তব্যে ইব্রাহীম হোসেন রনি বলেন, ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা আল্লাহ প্রদত্ত বিধান অনুযায়ী সমাজের কল্যাণে কাজ করছে। ছাত্রদের শিক্ষা ও নৈতিক উন্নতির জন্য ছাত্রশিবির নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, ক্যাম্পাসগুলো একসময় চাঁদাবাজি ও মাদকের অভয়ারণ্য ছিল, তবে ২৪শের অভ্যুত্থানের পর ছাত্রশিবির বন্ধুত্বপূর্ণ পরিবেশ বজায় রেখে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করছে।

সাংবাদিকদের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ইতিহাসে বড় বিপ্লবগুলোর পর সাংবাদিকরাই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ২৪শের ছাত্রজনতার বিপ্লবে যারা সাহসী সাংবাদিকতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং শহীদ সাংবাদিকদের জন্য মাগফিরাত কামনা করেন।

তিনি আরও বলেন, “নতুন বাংলাদেশ গঠনে সাংবাদিকদের ৩৬ জুলাইয়ের চেতনা ধারণ করতে হবে, নাহলে নতুন স্বৈরাচারের জন্ম হতে পারে।”

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন নগর ছাত্রশিবিরের সেক্রেটারি মাইমুনুল ইসলাম মামুন, বাইতুলমাল সম্পাদক রাকিবুল ইসলাম, পরিকল্পনা ও ফাউন্ডেশন সম্পাদক তানভির মোস্তাফা, মিডিয়া ও প্রচার সম্পাদক জাহিদুল আলম জয়সহ বিভিন্নস্তরের নেতৃবৃন্দ।