বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

― Advertisement ―

spot_img

তথ্যমন্ত্রীর হাত থেকে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫”

শিল্প ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫" অর্জন করেছেন হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি...

স্বৈরাচারমুক্তির সংগ্রামে জুলাই শহীদদের ত্যাগ স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এক বাণীতে জুলাই শহীদদের ত্যাগ ও সংগ্রামের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা, দুঃশাসন, দুর্নীতি, লুটপাট, গুম, খুন, অপহরণ এবং ভোটাধিকার হরণসহ সব ধরনের অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ।

রাষ্ট্রপতি তার বাণীতে আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল বৈষম্যমূলক ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, জনগণের ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা। তিনি উল্লেখ করেন, এই অভ্যুত্থানে ছাত্র-শ্রমিক-জনতা সম্মিলিতভাবে বৈষম্যমূলক রাষ্ট্রব্যবস্থা ও ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিল।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণ-অভ্যুত্থানের সকল শহীদকে, যারা দেশকে স্বৈরাচারমুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি।” তিনি আহত ও পঙ্গুত্ব বরণকারী সকল বীর জুলাই যোদ্ধার ত্যাগ ও অবদানকেও শ্রদ্ধাভরে স্মরণ করেন।

রাষ্ট্রপতি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের পরিবার ও আহতদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব। তিনি এই দায়িত্ব পালনে রাষ্ট্রের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এসময় তিনি একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে ফ্যাসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান।

তিনি তার বাণীতে লিখেন, “জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপকভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এই সংস্কারের মধ্য দিয়ে অভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে, প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ।”

জুলাই গণ-অভ্যুত্থান বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। রাষ্ট্রপতির এই বাণী দেশের মুক্তিকামী মানুষকে জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও স্বাধীনতার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগায়।