বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

চট্টগ্রামে ছাত্র আন্দোলন: আওয়ামী লীগের ২৬ নেতাকর্মী গ্রেফতার

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ২৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। রোববার দুপুর ২টা থেকে সোমবার দুপুর ২টা পর্যন্ত নগরীর বিভিন্ন থানায় চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাহমুদা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতদের মধ্যে আকবরশাহ থানার অভিযানে মঈনুল হোসেন গালিব (৩২), সদরঘাট থানায় শাহাজাহান ইসলাম সাজু (২৮), নাহিদুল আলম এলিন (৪৩), সফর আলী (৩৯), বন্দর থানায় লিয়াকত আলী আরিফ (৪১), পাহাড়তলী থানায় মীরসরাই মিঠানালা ইউপি আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন মোর্শেদ (৪০) এবং রিয়াদ ওরফে রিয়াজ (২৬) রয়েছেন।

এছাড়াও কোতোয়ালি থানায় রবিন হোসেন (২৭), দুর্জয় চন্দ্র দাস (২২), জানে আলম, আক্তার হোসেন শাকিল (২৫), চকবাজার থানায় শেখ খান ইমন (২২), ইপিজেড থানায় মনির হোসেন (২০), বাকলিয়া থানায় আরিফ (২৪), ইউনুস (২০), জসিম উদ্দিন (৫৪) এবং পতেঙ্গা মডেল থানায় মাহমুদ ইকবাল (৩৪) গ্রেফতার হয়েছেন।

চান্দগাঁও থানায় মনছুর আলম (৪৪), আব্দুর রহিম (৩৭), কাজী মো. ইব্রাহীম শরীফ (৪৯), হালিশহর থানায় নাহিদুল আলম চৌধুরী (১৯), বায়েজিদ বোস্তামী থানায় চাঁন মিয়া (২০), পাঁচলাইশ থানায় মো. বেলাল (৩৪), সাজ্জাদ হাসান (২৩), খুলশী থানায় রফিক (৪০) এবং কর্ণফুলী থানায় চরপাথরঘাটা ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি পেয়ার আহমেদ (৪৫) সহ আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা বিভিন্ন মামলায় অভিযুক্ত ছিলেন এবং তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনসহ একাধিক অভিযোগ রয়েছে। অভিযানের ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিএমপি কর্মকর্তারা।