
পবিত্র রমজান মাসে চুরি, ছিনতাই, ডাকাতি, অরাজকতা ও নিষিদ্ধ সংগঠনের তৎপরতা রোধে কর্ণফুলী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার (১ মার্চ) কর্ণফুলী থানা সিটিজেনস ফোরামের মাসিক সভায় এ ঘোষণা দেওয়া হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।
গৃহীত সিদ্ধান্ত: রমজানে বিশেষ মোবাইল টিম পরিচালনা করা হবে। তারাবি ও ফজরের নামাজের পর এলাকাভিত্তিক বিশেষ নজরদারি বাড়ানো হবে। কিশোর গ্যাং, চুরি ও ছিনতাই রোধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।
ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মার্কেটের সামনে যানজট নিরসনে পুলিশ বিশেষ ব্যবস্থা নেবে।
শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য সংঘর্ষ প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হবে।
সভায় কর্ণফুলী থানার সেকেন্ড অফিসার জমির উদ্দিন, মুনির আবছার চৌধুরী, মো. ফারুখ, নজরুল ইসলাম, ওমর হায়দার, নুরুল ইসলাম, শেখ আহমদ, এডভোকেট নাজিম উদ্দিন, মাহবুবা ইলা খাদিজা, সিরাজুল মোস্তফা, মাওলানা আবদুল মাবুদ, সাইফুল ইসলাম, শাহানাজ বেগম, বাহারুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।
কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, রমজানে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল ও অভিযান অব্যাহত থাকবে।



