সোমবার, আগস্ট ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

দেবর-ভাবির লড়াই নিয়ে জাতীয় পার্টির বিরোধ ফের ইসিতে

জাতীয় পার্টির নেতৃত্ব নিয়ে ফের নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে রওশন এরশাদপন্থী অংশ। দলটির মহাসচিব কাজী মো. মামুনুর রশীদ মঙ্গলবার (২৫ মার্চ) ইসি সচিবের কাছে লিখিত আবেদন জমা দেন।

আবেদনে তিনি জানান, জিএম কাদের দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে ২০২৪ সালের নির্বাচনে অংশ নেন, যা দলকে বিলুপ্তির পথে ঠেলে দেয়। এরপর রওশন এরশাদ আহ্বানকৃত বর্ধিত সভায় তাকে চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং নতুন কমিটি ঘোষণা করা হয়।

তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশনে বৈধভাবে গঠিত কমিটির তথ্য জমা দেওয়ার পরও, তৎকালীন সরকারের প্রভাবের কারণে তা বাতিল করা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ জানান, নতুন আবেদন আইন অনুযায়ী পর্যালোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।