সোমবার, এপ্রিল ২০, ২০২৬

― Advertisement ―

spot_img

শিশুদের সুরক্ষায় কর্ণফুলীতে হাম-রুবেলা টিকাদান কার্যক্রম শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে শুরু হয়েছে হাম ও রুবেলা প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি। সোমবার (২০ এপ্রিল) সকাল ৯টায় চরলক্ষ্যা এলাকার স্টুডেন্ট...

আসলাম চৌধুরী দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঋণখেলাপির মামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মো. আসলাম চৌধুরী ও তার স্ত্রী নাজনীন মাওলা চৌধুরীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক মো. হেলাল উদ্দীন এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, স্ট্যান্ডার্ড ব্যাংকের পাহাড়তলী শাখা থেকে নেওয়া বিপুল অঙ্কের ঋণ দীর্ঘদিন ধরে পরিশোধ না করায় ব্যাংক কর্তৃপক্ষ আসলাম চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করে। ব্যাংকের কাছে দায়বদ্ধ সম্পদ বন্ধক রাখা হলেও, তা নিলামে বিক্রির উদ্যোগে কোনো ক্রেতা আগ্রহী হয়নি। একাধিকবার নিলাম আহ্বান করেও ব্যর্থ হওয়ায় আদালতের কাছে আবেদন জানায় ব্যাংক। পরবর্তীতে বিচারক উক্ত আবেদনের প্রেক্ষিতে আসলাম চৌধুরী দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

মামলার নথি অনুযায়ী, আসলাম চৌধুরী ও তার স্ত্রীর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ২৬০ কোটি ৭৭ লাখ ৭৯ হাজার টাকা। এদিকে আসলাম চৌধুরীর বিরুদ্ধে অতীতে একাধিক মামলা রয়েছে। তিনি ২০১৬ সালের ১৫ মে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেপ্তার হন এবং পরদিন ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় রিমান্ডে নেওয়া হয়। একই বছরের ২৬ মে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলাও দায়ের করা হয়।

উল্লেখ্য, গত বছর জুলাই মাসে আওয়ামী লীগ সরকারের পতনের পর গণ-অভ্যুত্থানের সময় কারাগার থেকে জামিনে মুক্তি পান আসলাম চৌধুরী। এর আগে তার বিরুদ্ধে মোট ৭৬টি মামলা দায়ের হয়েছিল বলে জানা গেছে।