মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

কর্ণফুলী প্রেসক্লাবের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কর্ণফুলী প্রেসক্লাবের পক্ষ থেকে সকল সাংবাদিক, পত্রিকা পাঠক, শুভানুধ্যায়ী ও দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসলিম উম্মাহর জন্য ঈদ আনন্দের বার্তা নিয়ে আসে। এই আনন্দ সবাই মিলে ভাগাভাগি করে নেওয়ার দিন।

কর্ণফুলী প্রেসক্লাবের সভাপতি মোর্শেদুর রহমান নয়ন বলেন, “ঈদ হলো সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার দিন। আমরা চাই, ঈদের এই আনন্দ সকলের ঘরে ঘরে পৌঁছাক। সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মানবিক দায়িত্ব। প্রেসক্লাব সব সময় সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে এসেছে এবং আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকরা দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করছে। গণমাধ্যম সমাজের দর্পণ, যা নিরপেক্ষ ও সঠিক তথ্য পরিবেশন করে জনসচেতনতা তৈরি করে। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে, এই প্রত্যাশা করি।”

কর্ণফুলী প্রেসক্লাবের সকল সদস্যগণ দেশবাসীর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং ঈদের এই আনন্দঘন মুহূর্তে সকলের সুখ-শান্তি ও সুস্বাস্থ্য কামনা করেন।

ঈদ মোবারক!