সোমবার, আগস্ট ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

কর্ণফুলীতে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সম্মানে ইফতার

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা শাখার উদ্যোগে এক বিশেষ ইফতার ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা অংশ নেন।

১৬ মার্চ (রবিবার) সন্ধ্যায় উপজেলার ক্রসিং মেগা কনভেনশন হলে এই ইফতার মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন কর্ণফুলী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুনির আবছার চৌধুরী এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুদ্দিন জাহাঙ্গীর।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের শিক্ষা সম্পাদক ইসমাইল হাক্কানী, কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ ওসমান, এনসিপি কেন্দ্রীয় সদস্য জোবায়েরুল আলম মানিক, খেলাফত মজলিস চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুল আজিম, ইসলামী আন্দোলন বাংলাদেশ কর্ণফুলী উপজেলার সভাপতি মাওলানা আরিফুল ইসলাম, গণ-অধিকার পরিষদ কর্ণফুলী উপজেলার সভাপতি আনোয়ার হোসেন, কর্ণফুলী উপজেলা জামায়াতের মাহবুব আলী, এডভোকেট হারুন, ইলিয়াছ মেম্বার ও অধ্যাপক নজরুল ইসলাম

এছাড়াও বিএনপি, জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং কর্ণফুলী প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করেন। এছাড়া, দেশের সার্বিক কল্যাণ এবং ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এছাড়া, দলীয় নেতাকর্মীদের সুস্থতা ও দেশের অগ্রগতির জন্য দোয়া করা হয়।

এই ইফতার মাহফিল ও আলোচনা সভা কর্ণফুলী অঞ্চলের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।