সোমবার, আগস্ট ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

কর্ণফুলীতে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার মাহফিল

চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের কর্ণফুলী উপজেলা সভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মদ আব্দুল কাদের এর সভাপতিত্বে আয়োজিত এ মাহফিল কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন তারেক রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক জাফর ইকবাল। তিনি বলেন, “মানবাধিকার রক্ষায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সার্ক মানবাধিকার ফাউন্ডেশন সবসময় মানবতার কল্যাণে কাজ করে যাবে।”

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চরপাথরঘাটা ইউনিয়নের সভাপতি জনাব মুসা সিকদার। তিনি বলেন, “ইসলাম শান্তির ধর্ম, আর মানবসেবাই হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আমাদের সবার উচিত সমাজের দুস্থ ও দরিদ্র মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়া এবং তাদের পাশে দাঁড়ানো।”সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কর্ণফুলী শাখার নেতৃবৃন্দঅনুষ্ঠানে বিশেষ মেহমান হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াত নেতা মোঃ ইকবাল, বিএনপি নেতা আব্দুল আজিজ, সাংবাদিক নুরুল আমিন মিন্টু, সাংবাদিক মোহাঃ সেলিম নূর, বিএনপি নেতা শামসুল হক খোকা ও জামায়াত নেতা ওসমান গণী সহ অন্যান্য রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের শেষে হাজী ছফেয়া শুক্কুর মোহাম্মদীয়া সুন্নীয়া হেফজ ও এতিমখানা মাদ্রাসার প্রধান শিক্ষক মৌলানা আবু সৈয়দ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এ সময় দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করা হয়।