শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

চট্টগ্রামে আলোচিত সাবেক চেয়ারম্যান আলী পুলিশের হেফাজতে

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৩ এপ্রিল) বেলা সাড়ে বারোটার দিকে উপজেলার ইছানগর বিএফডিসি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে গ্রেপ্তারের পর নগরীর চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে, যেখানে তার বিরুদ্ধে একটি মামলা রয়েছে। মামলাটির তদন্ত ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী কর্ণফুলী উপজেলার এক পরিচিত মুখ। বারবার আওয়ামী লীগের নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র নির্বাচন করায় ব্যাপক আলোচনার সম্মুখীন হন তিনি। তিনি একসময় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষে রাজনীতি করলেও পরবর্তীতে সাবেক অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খানের পক্ষেও সক্রিয় হয়ে ওঠেন। যদিও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইউনিয়ন ও উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে এসব নির্বাচনে নৌকার প্রার্থীদের বিরুদ্ধে লড়াই করে দলীয় প্রভাব ও বিভিন্ন অনৈতিক কৌশলের কাছে পরাজিত হন।

এলাকাবাসীর মতে, মোহাম্মদ আলী একজন জনপ্রিয় সমাজসেবক হিসেবে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কাজে যুক্ত ছিলেন। তার গ্রেপ্তারের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই অভিযোগ করছেন, দলের রাজনীতিতে ভিন্ন অবস্থান নেওয়ায় তাকে হয়রানিমূলক মামলায় ফাঁসানো হয়েছে। বিশেষ করে তিনি দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে নির্বাচন করায় এবং স্থানীয় জনসমর্থন ধরে রাখায় একশ্রেণির প্রভাবশালী মহল তার বিরুদ্ধে সক্রিয় রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।