সোমবার, আগস্ট ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, কর্ণফুলীবাসীকে সতর্ক থাকার আহ্বান

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গুর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ওষুধের চেয়ে সচেতনতা,...

জুলধা বিএনপির ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সম্পন্ন

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করে জুলধা ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা জুলধা পাইপের গোঁড়া বাজারের পাশে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন ও সাংগঠনিক সম্পাদক ওয়াসিম এর যৌথ সঞ্চালনায় সভাপতি কাজী মঈন উদ্দিন টিপুর সভাপতিত্বে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী বিএনপি’র আহ্বায়ক এস এম মামুন মিয়া ও প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব হাজী মোঃ ওসমান।

বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল গফুর মেম্বার, আব্দুল কাদের সুজন, সদস্য আবু তৈয়ব কনট্রাকটর, উপজেলা বিএনপির সদস্য আলী আব্বাস, আব্দুর রহমান, আব্দুল কাদের, অলি আহমদ, শিকলবাহা বিএনপির সদস্য সচিব আবু তাহের, বড়উঠান বিএনপি’র সাধারণ সম্পাদক এস এম ফারুক হোসাইন, চরলক্ষ্যা বিএনপি’র সাধারণ সম্পাদক মনির উদ্দীন মুন্সী, জেলা যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক মো: সেলিম, জসিম উদ্দীন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো: ফারুক, সদস্য সচিব দিদারুল আলম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুল মন্নান খান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহেদুল ইসলাম শামিম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মনির উদ্দীন, জেলা যুবদল নেতা শওকত আলী, ফারুক সোবহান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহাজান জুয়েল, মো: ইয়াছিন, উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো: ফোরকান, উপজেলা ছাত্রদল নেতা শাখাওয়াত হোসেন মিশু, রিফাত আহমেদ, যুবদল নেতা জাহিদুর রহমান লিটন, দেলোয়ার হোসেন, মো: জাহাঙ্গীর, শহিদ নুর, মহিউদ্দিন খান, ইউনিয়ন ছাত্রদল নেতা লিয়াকত আলী, মোঃ ওসমান, ফাহিম, আবিদ, মহিউদ্দিন, ইমতিয়াজ, আরিফ।ইউনিয়ন শ্রমিকদলের আহ্বায়ক আবু তাহের, সিঃ যুগ্ম-আহ্বায়ক আলী হোসেন দস্তগীর, সদ্যস-সচিব আবুল কাশেম সহ প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মামুন মিয়া বলেন, “কর্ণফুলী বিএনপিকে ঐক্যবদ্ধ রাখতে হবে। আমরা পুলিশের নির্যাতন ও আওয়ামী লীগের সন্ত্রাসীদের রক্তচক্ষু উপেক্ষা করেও মঞ্চে দাঁড়িয়েছি। দলের ভেতরে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।” তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে বিএনপিকে জয়যুক্ত করতে কর্ণফুলী বিএনপি ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে।”

অনুষ্ঠানের শেষে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়, যেখানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য এবং বিএনপির ভবিষ্যৎ সাফল্য কামনা করা হয়।