সোমবার, এপ্রিল ২০, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

নাশকতার অভিযোগে কর্ণফুলীতে দুই রাজনৈতিক নেতা আটক

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়ন থেকে ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২০ এপ্রিল) রাতে বিশেষ অভিযানে বড়উঠান ৩ নম্বর ওয়ার্ডের ফাজিল খাঁর হাট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুইজনের মধ্যে একজন ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও অপরজন ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি বলে জানা গেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন—ইয়াকুব হোসেন জনি (২৫), পিতা কবির আহমেদ, যিনি বড়উঠান ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং জহির ড্রাইভার (৫০), পিতা মৃত মোহাম্মদ রফিক, যিনি বড়উঠান ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন করছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি বলেন, ” বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতামূলক অভিযোগের ভিত্তিতেই দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের নগরীর চাঁন্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অনুসরণ করা হবে।”

এদিকে গ্রেপ্তারের পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে এই গ্রেপ্তারে রাজনৈতিক উদ্দেশ্য খুঁজে পাচ্ছেন, আবার অনেকে বলছেন—আইনের চোখে সবাই সমান এবং অপরাধের সঙ্গে জড়িত কেউই পার পাবে না।