
ফজল আহমদ, বীর গেরিলা মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক, দেশের সর্বস্তরের জনগণ, মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবার, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তা, ব্যবসায়ী, শিক্ষার্থী, শ্রমজীবীসহ সবাইকে পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, “রমজানের ত্যাগ ও সংযমের শিক্ষাকে ধারণ করে ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে। এই পবিত্র উৎসব শান্তি, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনকে আরও দৃঢ় করুক—এই কামনা করি।”
বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছরে পদার্পণ করেছে, যা এসেছে ত্যাগ, আত্মদান ও সংগ্রামের বিনিময়ে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের শিখিয়েছে অসাম্প্রদায়িক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। পবিত্র রমজানের শিক্ষা থেকে আমরা পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে দেশকে এগিয়ে নেওয়ার অঙ্গীকার করব।
ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমরা স্মরণ করি সেই বীর সন্তানদের, যাঁরা দেশের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আজ আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আসুন, এই ঈদে সবাইকে নিয়ে সুখ-দুঃখ ভাগ করে নেই এবং দেশের কল্যাণে অবদান রাখি।
মহান আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান।
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও ঈদ মোবারক!


