বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

মে দিবসে ডাঙ্গারচরে জনসভা, আওয়ামী দোসরদের বিরুদ্ধে প্রতিবাদ

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার ডাঙ্গারচর ১নং ওয়ার্ডে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত জনসভা রূপ নেয় আওয়ামী লীগের দোসরদের অপতৎপরতার বিরুদ্ধে এক প্রতিবাদ সমাবেশে। বৃহষ্পতিবার (১ মে) বিকেলে ডাঙ্গারচরের ঘাট প্রাঙ্গণে “ডাঙ্গারচর সর্বস্তরের জনসাধারণ”-এর ব্যানারে অনুষ্ঠিত এ জনসভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন—“জুলধা বিদ্যুৎ কেন্দ্র থেকে নির্গত স্লাইচার (পরিত্যক্ত জ্বালানি) ভাগ পেতে মরিয়া হয়ে উঠেছে একটি আওয়ামীপন্থী সিন্ডিকেট। তারা ‘চৌধুরীর বাড়ি ও হাজী ছমদ মিয়ার বাড়ি রক্ষা কমিটি’ নাম ব্যবহার করে বহিরাগত এনে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।”

সভায় বক্তারা অভিযোগ করেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর নাম করে কিছু দুষ্কৃতিকারী বিদ্যুৎ কেন্দ্রের লভ্যাংশ হাতিয়ে নিতে লিয়াজু চালাচ্ছে। তারা দাবি করেন, এলাকায় যেসব পরিবার প্রকৃত ক্ষতির শিকার হয়েছে, তারাই দীর্ঘদিন ধরে স্লাইচার সংগ্রহ করে ন্যায্যভাবে বিক্রি করে আসছে। কিন্তু বহিরাগতদের একটি চক্র এই আয় থেকে ভাগ বসানোর চেষ্টা করছে। বক্তারা বলেন, “এটি স্থানীয় জনগণের হক, বাইরের কেউ এটা কেড়ে নিতে পারে না।”

সভায় অংশগ্রহণ করা নেতা কর্মী ও স্থানীয়দের একাংশ

সভায় বক্তারা বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ ও পূর্ণাঙ্গ পুনর্বাসনের জোর দাবি জানান এবং দুষ্কৃতিকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “চাঁদাবাজি করতে বহিরাগত এনে এলাকার শান্তি নষ্ট করবেন না, এর পরিণাম ভয়াবহ হবে।”

বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা বলেন, “একই কায়দায় ফ্যাসিস্ট সরকার বিগত ১৭ বছর ধরে আমাদের হয়রানি করেছে, মামলা দিয়েছে, জেল খাটিয়েছে। আজ যারা ‘রক্ষা কমিটি’র নামে মুখোশ পরে এসেছে, তারাও সেই চক্রেরই অংশ।”

জুলধা ইউনিয়ন যুবদল নেতা দেলোয়ার হোসেন ও জয়নাল যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সিনিয়র সদস্য অলি আহমেদ। বক্তব্য রাখেন জুলধা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন, ওয়ার্ড বিএনপির সভাপতি মোহাম্মদ ইলিয়াস, সম্পাদক মোহাম্মদ ফারুক, সাংগঠনিক সম্পাদক আবদুল হক, সেচ্ছাসেবক দল নেতা আজম আলী, জাগির আহমেদ, আলাউদ্দিন, ফারুক, নাওশাদ, যুবদল নেতা সুমন, নুর ইসলাম, মামুন, ছাত্রদল নেতা মোহাম্মদ ফয়সাল, জাহিদ, শ্রমিকদল নেতা মোহাম্মদ আনোয়ার, আবছার উদ্দিন মিন্টু, সমাজসেবক আবু তালেব, মোহাম্মদ আলী, সৈয়দ প্রমুখ।

মে দিবসের তাৎপর্য উল্লেখ করে বক্তারা বলেন, “১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেট আন্দোলনের মধ্য দিয়ে শ্রমিকরা যে অধিকার আদায়ের সংগ্রাম শুরু করেছিলেন, আজও সেই দাবিগুলো বাস্তবায়নে বাংলাদেশে সংগ্রাম চলছে। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক মর্যাদা প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়া সময়ের দাবি।”