
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে কর্ণফুলী থানা পুলিশ। তাদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক রয়েছেন।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার মইজ্জ্যারটেক চেকপোস্ট এলাকায় তল্লাশির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতদের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা হলেন, কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পের মোহাম্মদ হোসেনের ছেলে নুর মোহাম্মদ (২৪) এবং পাবনার চাটমোহর পৌরসভা এলাকার মনির হোসেনের ছেলে মো. রাকিবুল হাসান অন্তর (১৯)।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।



