বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

― Advertisement ―

spot_img

তথ্যমন্ত্রীর হাত থেকে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫”

শিল্প ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫" অর্জন করেছেন হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি...

চট্টগ্রাম বোর্ডে এবারের এসএসসি: পাস কম, কৃতিত্ব বেশি

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার কমলেও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত ফলাফলে দেখা যায়, এবার চট্টগ্রাম বোর্ডে মোট পাসের হার ৭২.০৭ শতাংশ, যা গত বছর ছিল ৮২.৮০ শতাংশ। অর্থাৎ পাসের হার প্রায় ১০ শতাংশ কমেছে।

তবে আশার খবর হলো, কৃতিত্বের দিক দিয়ে শিক্ষার্থীরা এগিয়ে। এবার চট্টগ্রাম বোর্ডে মোট ১১ হাজার ৮৪৩ জন শিক্ষার্থী সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে, যা গত বছরের তুলনায় ১ হাজার ২০ জন বেশি।

ছাত্রীদের সাফল্য এবারও চোখে পড়ার মতো। ছাত্রদের পাসের হার যেখানে ৭১.৯৩ শতাংশ, সেখানে ছাত্রীদের পাসের হার ৭২.১৯ শতাংশ। জিপিএ-৫ অর্জনেও ছাত্রীদের সংখ্যা (৬,৩৫৩ জন) ছাত্রদের চেয়ে (৫,৪৯০ জন) বেশি।

চট্টগ্রাম বোর্ডের অধীনে এ বছর মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ৪১ হাজার ৩৩ জন, যেখানে গত বছর অংশ নিয়েছিল ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন। পরীক্ষাগুলো ২১৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

বিভাগভিত্তিক অংশগ্রহণের পরিসংখ্যানে দেখা যায়, ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে সর্বোচ্চ ৫৭ হাজার ৪৬৬ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। মানবিক বিভাগ থেকে ৪৭ হাজার ৯০৩ জন এবং বিজ্ঞান বিভাগ থেকে ৩৫ হাজার ৫৫৮ জন পরীক্ষার্থী অংশ নেয়।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. পারভেজ সাজ্জাদ চৌধুরী জানান, “পরীক্ষার ফলাফলে ছাত্র-ছাত্রীদের মেধা ও মনোনিবেশ স্পষ্ট হলেও পাসের হারে কিছুটা পতনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং প্রস্তুতির পদ্ধতিগত বিষয়গুলো মূল্যায়নের প্রয়োজন রয়েছে।”

চট্টগ্রাম বোর্ডের পাঁচ জেলার ফলাফলে দেখা যায়, চট্টগ্রাম জেলার পরীক্ষার্থীর সংখ্যা ছিল সবচেয়ে বেশি—৯৯ হাজার ২৪৬ জন। অন্যান্য জেলায় কক্সবাজারে ২১,১৯৩, রাঙামাটিতে ৭,৯৭৪, খাগড়াছড়িতে ৮,১৭৯ এবং বান্দরবানে ৪,৩৩৫ জন পরীক্ষার্থী অংশ নেয়।