শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

ধর্মীয় সম্প্রীতির বার্তা নিয়ে ডাঙ্গারচরে বিএনপি নেতাদের পরিদর্শন ও সভা

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের ডাঙ্গারচর সার্বজনীন শ্রী শ্রী মন্দিরে বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় এক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব শান্তি কামনায় আয়োজিত এই অনুষ্ঠানে গীতাযজ্ঞ, শ্রীমদ্ভাগবত পাঠ ও সমশ্বরে গীতি পরিবেশনের পাশাপাশি অনুষ্ঠিত হয় এক বিশেষ মতবিনিময় সভা, যেখানে উপস্থিত ছিলেন বিএনপি নেতৃবৃন্দ।

সভায় সভাপতিত্ব করেন রতন দাশ এবং সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার মোঃ মহিউদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী মোঃ ওসমান এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সরকারি সিটি কলেজের প্রভাষক এডিসন কান্তি দে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুলধা বিএনপির সভাপতি কাজী মঈনউদ্দীন টিপু, সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন, বড়উঠান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক, জুলধা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব ওয়াসিম, থানা সদস্য আবদুল কাদের এবং যুবদল নেতা সেলিমসহ স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ ওসমান বলেন, “মানুষ হিসেবে সবার পাশে থাকতে হবে, ধর্মীয় বিভাজন নয়, সম্প্রীতি গড়তে হবে।” তিনি ধর্মীয় শিক্ষার গুরুত্বের কথা তুলে ধরেন এবং মন্দির নির্মাণে সহযোগিতার আশ্বাস দেন যা—ব্যক্তিগত, দলীয় বা সরকারি ফান্ড থেকে।

অনুষ্ঠান শেষে মন্দির নির্মাণে অনুদানের আহ্বান জানানো হয়, এবং সকল ধর্মের মানুষের মাঝে সৌহার্দ্য বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করা হয়।