বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

― Advertisement ―

spot_img

তথ্যমন্ত্রীর হাত থেকে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫”

শিল্প ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫" অর্জন করেছেন হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি...

পুলিশ সদস্য কর্মস্থলে, বাসায় স্ত্রী ধর্ষণের শিকার

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের একটি ভাড়া বাসায় চুরি ও ধর্ষণের একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সোমবার (১৪ জুলাই) গভীর রাতে ওই বাসায় ঢুকে এক অজ্ঞাত যুবক ধারালো দা ও টর্চলাইট নিয়ে উপস্থিত হন। সেই সময় পুলিশ সদস্য স্বামী তার কর্মস্থলে ট্যুরিস্ট পুলিশ ইউনিটে দায়িত্ব পালন করছিলেন।

ভুক্তভোগীর স্বামী কর্তৃক চকরিয়া থানায় দায়েরকৃত মামলার এজাহার সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তটি রান্নাঘরের জানালা ভেঙে বাসায় প্রবেশ করে। প্রথমে সে ভীতিকর আচরণ করে ওই নারীর কাছ থেকে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এরপর অস্ত্রের ভয় দেখিয়ে ওই নারীকে রান্নাঘরে নিয়ে ধর্ষণ করে। ঘটনার সময় ঘরে তার দুই শিশু সন্তান উপস্থিত ছিল, যারা ভয়ে কাঁদতে থাকে।

পরে পাশের ভাড়াটিয়ারা কান্নাকাটির শব্দ শুনে ছুটে আসেন। ভুক্তভোগীর স্বামী রাতেই থানায় গিয়ে পুলিশের সহায়তা চান এবং পরদিন সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, চুরি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা দায়ের করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, “পুলিশ সদস্যের স্ত্রীর উপর সংঘটিত ঘটনায় মামলা গ্রহণ করা হয়েছে। আমরা বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।”

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং ভাড়া বাসাগুলোতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন স্থানীয়রা।