রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

শিকলবাহায় আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন গ্রেফতার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জামাল উদ্দিনকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত ৭ জুলাই (রবিবার) কোতোয়ালী থানার একটি দল থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত জামাল উদ্দিন (৪৫) কর্ণফুলী উপজেলার মধ্যম শিকলবাহার বহদ্দার বাড়ির বাসিন্দা। তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় ২০২৪ সালের ১০ নভেম্বর দায়েরকৃত বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল।

এ বিষয়ে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. করিম বলেন, “আসামির বিরুদ্ধে পূর্বের একটি বিস্ফোরক ও সংঘর্ষজনিত মামলায় গ্রেফতারি পরোয়ানা ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলমান রয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।”

পুলিশ জানায়, গ্রেফতারের পর জামাল উদ্দিনকে আদালতে পাঠানো হয়েছে এবং মামলার অন্যান্য আসামিদের খুঁজে বের করতে অভিযান অব্যাহত আছে।