মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬

― Advertisement ―

spot_img

চট্টগ্রামের উত্তাল রাজপথ: গণঅভ্যুত্থানের দিনগুলোর ফিরে দেখা

একটি শহর। একের পর এক দীর্ঘ মিছিল। মুহূর্তেই থমকে যাওয়া ব্যস্ত সড়ক। বাতাসজুড়ে স্লোগানের প্রতিধ্বনি, মানুষের উদ্বেগ আর অনিশ্চয়তার ছাপ। যে চট্টগ্রাম প্রতিদিন বন্দর,...

কর্ণফুলীতে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে ‘উদ্দীপন’

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইজন উদ্যোক্তার পাশে দাঁড়িয়েছে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠান ‘উদ্দীপন’। প্রতিষ্ঠানটি শুধু ক্ষুদ্র ঋণই নয়, গ্রাহকের আর্থ-সামাজিক উন্নয়ন ও দুর্যোগকালীন সহায়তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

বুধবার (৯ মার্চ) সকালে কর্ণফুলী শাখার কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে ক্ষতিগ্রস্ত উদ্যোক্তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন কর্ণফুলী শাখার ব্যবস্থাপক মোঃ নুরুল আমিন, সহ-ব্যবস্থাপক রানা হোসেন, হিসাবরক্ষক মোঃ আরিফ সরদার সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে শাখা ব্যবস্থাপক মোঃ নুরুল আমিন বলেন, “উদ্দীপন শুধু একটি ঋণ প্রদানকারী সংস্থা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর একটি মাধ্যম। আমরা গ্রাহকের বিপদে পাশে থাকতে চেষ্টা করি। ক্ষুদ্র উদ্যোক্তাদের পুনরুদ্ধারে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তাদের নতুন করে এগিয়ে যেতে সহায়তা করবে বলে বিশ্বাস করি।”

তিনি আরও জানান, চলতি বছরে কর্ণফুলী শাখার পক্ষ থেকে বিভিন্ন সহায়তার আওতায় ৪ জন মৃত্যুবরণকারী গ্রাহকের পরিবার, মাতৃত্বজনিত সিজারিয়ান অপারেশন করা ২ জন নারী, টিউমার অপসারণের জন্য ১ জন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ২ জন এবং স্বাস্থ্যসম্মত স্যানিটারি ল্যাট্রিন স্থাপনে ৪ জনকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ‘উদ্দীপন’ বিনা মূল্যে গ্রাহকদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা প্রদানের পাশাপাশি সমাজ উন্নয়নে কাজ করে যাচ্ছে। স্থানীয়দের মতে, এ ধরনের সহায়তা উদ্যোক্তাদের মনোবল বৃদ্ধির পাশাপাশি তাদের সমাজে সম্মানের সাথে বাঁচার পথ তৈরি করে দেয়।