সোমবার, এপ্রিল ২০, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

কর্ণফুলীতে পারিবারিক বিরোধে সংঘর্ষ, চমকে চিকিৎসাধীন তিনজন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা ২নং ওয়ার্ডের ব্লকেরপাড় মহিসেউরো বাড়িতে রোববার (১৭ আগস্ট) সকালে পারিবারিক জমি বিরোধের জেরে রক্তাক্ত সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একই পরিবারের তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—নুর মোহাম্মদ (৭০), আব্দুল কাদের (৩০) ও ফজলে কাদের (২৫)। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, ফজলে কাদের আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা নিচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে নুর মোহাম্মদ ও তার আপন ভাইদের মধ্যে বিরোধ চলছিল। ঘটনাদিন সকালে বাড়ির পাশের পুকুরে ভাড়াটিয়ার ছোট শিশুর মাছ ধরাকে কেন্দ্র করে বিরোধ শুরু হয়। এসময় ফজলে কাদের শিশুটিকে বাধা দিলে প্রতিপক্ষ দিদার গালিগালাজ করতে থাকে এবং তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে দিদার তার ভাইদের ডেকে এনে নুর মোহাম্মদের পরিবারের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তিনজন গুরুতর জখম হন এবং রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর আহতদের ওপর ঢেলে দেয়া রক্ত ধুয়ে ফেলার চেষ্টা করা হয়। খবর পেয়ে কর্ণফুলী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ধারালো অস্ত্র উদ্ধার করেছে। তবে এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারেনি।

কর্ণফুলী থানার পুলিশ সূত্রে জানা যায়, হামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে স্থানীয়দের মতে, জমি-সংক্রান্ত বিরোধ দীর্ঘদিন ধরে চলমান থাকায় এলাকায় অশান্তি বিরাজ করছে। তারা দ্রুত দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।