রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

দুর্ঘটনা প্রতিরোধে শেরশাহে ফুটওভার ব্রিজ স্থাপনের দাবি

চট্টগ্রামের শেরশাহ বাংলাবাজার মোড়ে দুর্ঘটনা প্রতিরোধ ও জনদুর্ভোগ লাঘবে ফুটওভার ব্রিজ, যাত্রী ছাউনি, ট্রাফিক পুলিশ বক্স ও সিগনাল লাইট স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ওয়ার্ড শাখা। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বাদ জুমা শেরশাহ বাংলাবাজার মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ২নং জালালাবাদ ওয়ার্ডের শূরা ও কর্ম পরিষদ সদস্য এবং এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ নুরুল হুদা। বিশেষ অতিথি ছিলেন শেরশাহ সাংগঠনিক ওয়ার্ডের সেক্রেটারি জনাব আব্দুল আজিজ মামুন, সহসভাপতি মাওলানা জয়নুল আবেদীন, বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা রেজাউল করিম, অফিস সম্পাদক জনাব মহসিন বিল্লাহ এবং সমাজ কল্যাণ সম্পাদক জনাব মাসুম বিল্লাহ। এছাড়াও তরুণ রাজনৈতিক বিশ্লেষক আরিফ সিদ্দিকী মানববন্ধনে উপস্থিত থেকে এলাকাবাসীর দাবির প্রতি একাত্মতা প্রকাশ করেন।

প্রধান অতিথি জনাব নুরুল হুদা তাঁর বক্তব্যে বলেন, চট্টগ্রাম শহরের অন্যতম প্রবেশপথ শেরশাহ বাংলাবাজার মোড় দিয়ে প্রতিদিন হাজার হাজার যানবাহন ও পথচারী চলাচল করে। কিন্তু একটি ফুটওভার ব্রিজ না থাকায় সাধারণ মানুষকে জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার হতে হয়, যার ফলে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে নিয়মিত। সম্প্রতি ৪ আগস্ট এ এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া যত্রতত্র গাড়ি থামা, নির্দিষ্ট যাত্রী ছাউনি না থাকা ও ভ্রাম্যমাণ দোকানপাটের কারণে যানজট সৃষ্টি হয়ে মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।

তিনি আরও বলেন, দুর্ঘটনা ও জনদুর্ভোগ নিরসনে শেরশাহ বাংলাবাজার মোড়ে দ্রুত একটি আধুনিক ফুটওভার ব্রিজ, যাত্রী ছাউনি, ট্রাফিক পুলিশ বক্স এবং সিগনাল লাইট স্থাপন করা জরুরি। এজন্য তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এবং পুলিশ কমিশনার মহোদয়ের নিকট অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেয়ার জোর দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, উন্নত নগর গড়তে হলে জননিরাপত্তা ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তাই দ্রুততম সময়ে শেরশাহ বাংলাবাজার মোড়কে দুর্ঘটনামুক্ত ও যাতায়াত-সহায়ক হিসেবে গড়ে তুলতে সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।