শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

― Advertisement ―

spot_img

বৃষ্টিভেজা বিকেলে বড়উঠানে সালেহ নূর স্পোর্টস ক্লাবের জার্সি উন্মোচন

‎চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যেই জার্সি উন্মোচন, প্রীতি ফুটবল ম্যাচ ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেছে সালেহ নূর স্পোর্টস ক্লাব। বৈরী...

প্রখ্যাত আলেম মাওলানা আবুল হাশেম হুজুরের ইন্তেকাল, কাল জানাজা

চট্টগ্রামের প্রখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ফয়জুল বারী ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, বিশিষ্ট আলেম ও সুন্নিয়তের নক্ষত্র মাওলানা মুহাম্মদ আবুল হাশেম (মাঃজিঃআঃ) আজ, রোববার (৯ মার্চ) সন্ধ্যা ৭টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন)।

তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ৭নং ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ফয়জুল বারী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে অসামান্য অবদান রেখেছেন। তাঁর ইন্তেকালে শিক্ষার্থী, সহকর্মী, এলাকাবাসী ও শুভানুধ্যায়ীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

আগামীকাল, সোমবার (১০ মার্চ) বিকেল ৩টায় কর্ণফুলী কলেজ বাজারস্থ আবদুল জলিল চৌধুরী কলেজ মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

মাওলানা আবুল হাশেম হুজুরের ইন্তেকালে বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছে এবং তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। তাঁর অবদান চিরকাল স্মরণীয় হয়ে থাকবে।