মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

― Advertisement ―

spot_img

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে, কর্ণফুলীতে প্রবল স্রোত

চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জলকপাট খুলে দেওয়ার পর...

ময়লার স্তূপে মৃতদেহ, আতঙ্কে স্থানীয়রা

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন চন্দনপুরা এক্সেস রোড এলাকার এক ময়লার ভাগাড় থেকে আবুল হাশেম ওরফে হাসু মিয়া (৫০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৯ জুন) সকাল ১১টার দিকে স্থানীয়রা ময়লার স্তূপে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে বাকলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত হাসু মিয়া ওই এলাকার এয়াকুব আলী শেঠের বাড়ির লিয়াকত আলীর ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ। স্থানীয়দের মধ্যে বিষয়টি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা বলছেন, জনবহুল এলাকায় ময়লার স্তূপে মরদেহ পাওয়া নিঃসন্দেহে অস্বাভাবিক এবং নিরাপত্তাহীনতার ইঙ্গিত দেয়।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, “মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।” তিনি আরও বলেন, “এ বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং প্রয়োজনে সিসিটিভি ফুটেজও যাচাই করা হবে।”

এ ঘটনায় এখনো কোনো অপমৃত্যু বা হত্যা মামলা হয়নি। তবে পুলিশ বলছে, প্রাথমিকভাবে এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে, তবে সব দিক খতিয়ে দেখা হচ্ছে।