মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

― Advertisement ―

spot_img

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে, কর্ণফুলীতে প্রবল স্রোত

চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জলকপাট খুলে দেওয়ার পর...

একদিন পর কর্ণফুলী নদীতে উদ্ধার জাবেদ মাঝির মরদেহ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ হওয়ার একদিন পর উদ্ধার হলো মাঝি জাবেদ আহমদের (৪০) মরদেহ। বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাত ১০টার দিকে কর্ণফুলী উপজেলার হামিদচর এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। এর আগে বুধবার বিকেল ৫টার দিকে নদীর কোলাগাঁও এলাকায় তিনি পানিতে তলিয়ে যান।

নিহত জাবেদ কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাইট্টা গোষ্ঠীর বাড়ির মৃত শরীফ আলীর ছেলে। তাঁর পরিবারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে শিকলবাহা থেকে নিজের নৌকায় যাত্রী নিয়ে কোলাগাঁও এলাকায় ভাসমান একটি বাল্কহেডে যান জাবেদ। যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়ার সময় তাঁর নৌকার সঙ্গে বাঁধা রশি খুলে গেলে নৌকাটি ভেসে যায়। নিজের নৌকা ধরতে তিনি নদীতে ঝাঁপ দেন। কিছুদূর সাঁতরালেও পরে আর ভেসে ওঠেননি।

সদরঘাট নৌ থানার ওসি মো. একরাম উল্লাহ জানান, “নিখোঁজের ঘটনায় পরিবারের পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। পরে লাশ উদ্ধারের পর পরিবারের আবেদনের ভিত্তিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।” এদিকে সকলের অতি পরিচিত মুখের অকাল মৃত্যু এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।