বুধবার, জুলাই ২৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে, কর্ণফুলীতে প্রবল স্রোত

চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জলকপাট খুলে দেওয়ার পর...

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার ‘বিব্রতকর’, মন্তব্য ফারুকীর

নুসরাত ফারিয়ার গ্রেপ্তারকে ‘বিব্রতকর’ উল্লেখ করে মন্তব্য করেছেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। ফারুকী বলেন, “আমি সাধারণত চেষ্টা করি আমার মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু আমি এই ইন্ডাস্ট্রির মানুষ, এবং দুইদিন পর আবারও এই জায়গাতেই ফিরব। নুসরাত ফারিয়ার গ্রেপ্তার আমাদের জন্য একটি বিব্রতকর ঘটনা হয়ে থাকল।”

তিনি আরও বলেন, “সরকারের প্রধান কাজ হলো জুলাইয়ে ঘটে যাওয়া প্রকৃত অপরাধীদের বিচার করা। ঢালাও মামলার ক্ষেত্রে সরকারের অবস্থান পরিষ্কার—প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না। এই নীতিই অনুসরণ করা হচ্ছিল। ফারিয়ার বিরুদ্ধে মামলাটি অনেকদিন ধরেই ছিল, তবে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো নির্দেশনা ছিল না। কিন্তু বিমানবন্দরে পৌঁছানোর পর হঠাৎ করেই তাকে গ্রেপ্তার করা হয়।”

মোস্তফা সরয়ার ফারুকী ধারণা প্রকাশ করেন, সাম্প্রতিক কিছু রাজনৈতিক স্পর্শকাতর ঘটনার প্রেক্ষিতে প্রশাসনের অতিরিক্ত সজাগতা থেকেই হয়তো এমন ঘটনা ঘটেছে। তিনি ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এমন একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার উদাহরণ টেনে এনে বলেন, “এইসব ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না।”

ফারুকী আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি বিশ্বাস করি ফারিয়া আইনি প্রতিকার পাবে। এ ধরনের ঢালাও মামলাকে আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করা জরুরি। কারণ আমাদের মূল দায়িত্ব হচ্ছে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, অনাকাঙ্ক্ষিত হয়রানি নয়।”

এই ঘটনায় সংস্কৃতি অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। নুসরাত ফারিয়ার সহকর্মীরাও সামাজিক মাধ্যমে উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।