রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

কর্ণফুলীতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ জুলাই) রাত ১১টার দিকে মালেক মাঝির কলোনির একটি ভাড়া বাসা থেকে ১৮ বছর বয়সী ফাহিমা বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফাহিমা বেগম নোয়াখালীর সল্যাঘাটিয়া এলাকার বাসিন্দা আবু তাহেরের মেয়ে। তিনি শিকলবাহা এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী বলে জানা গেছে। মরদেহটি ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছিল।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, পারিবারিক কলহের জেরে ফাহিমা আত্মহত্যা করতে পারেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “ঘটনাটি আমরা গুরুত্ব দিয়ে দেখছি। প্রাথমিকভাবে আত্মহত্যা মনে হলেও, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।”