বুধবার, জুন ৩, ২০২৬

― Advertisement ―

spot_img

যুদ্ধবিরতির মধ্যেই ইরানে মার্কিন অভিযান, বাড়ছে উদ্বেগ

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই নতুন করে সামরিক উত্তেজনা দেখা দিয়েছে। পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ গোরুক ও কেশম দ্বীপে বিমান হামলা চালিয়েছে...

“জাতিসংঘের প্রতিবেদন: মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের শান্তিরক্ষা মিশনে নিয়োগ নয়”

জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বুধবার (১২ ফেব্রুয়ারি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে যে, ২০২৪ সালের মানবাধিকার লঙ্ঘনে জড়িত সামরিক বা পুলিশ সদস্যদের জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে মনোনীত করা হবে না। প্রতিবেদনটি জাতিসংঘ মানবাধিকার হাইকমিশন (ওএইচসিএইচআর) দ্বারা প্রকাশিত হয়েছে, যেখানে ২০২৪ সালের জুলাই-আগস্টে বাংলাদেশে গণ-অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়টি তদন্ত করা হয়েছে।

ওএইচসিএইচআর বাংলাদেশ সরকারকে একাধিক সুপারিশ দিয়েছে, যার মধ্যে একটি হলো, জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বা অন্যান্য আন্তর্জাতিক মিশনে নিয়োজিত বাংলাদেশি কর্মীদের জন্য একটি কার্যকর মানবাধিকার স্ক্রিনিং ব্যবস্থা গড়ে তোলা, যাতে কোনো সদস্য আন্তর্জাতিক মানবাধিকার বা মানবিক আইন লঙ্ঘন, যৌন হয়রানি বা অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত না হন। প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, পুলিশ, গোয়েন্দা, বিজিবি, আনসার ভিডিপি এবং সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে গুরুতর মানবাধিকার লঙ্ঘন বা দুর্নীতির অভিযোগ থাকলে তাদের পদ থেকে অপসারণ করা উচিত।

এছাড়া, ওএইচসিএইচআর বিশেষ পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর সদস্যদের সীমিত সময়ের জন্য অভ্যন্তরীণ নিরাপত্তার কাজে নিয়োগের জন্য একটি অধ্যাদেশ পাস করার পরামর্শ দিয়েছে। তারা বলেছেন, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে জনগণের কাছে এই নিয়োগ স্বচ্ছতার ভিত্তিতে করা যেতে পারে।