শনিবার, আগস্ট ১, ২০২৬

― Advertisement ―

spot_img

কক্সবাজারে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২...

চাঁদ দেখা গেছে, রোববার থেকে রোজা শুরু

বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামীকাল রোববার (২ মার্চ) থেকে সিয়াম সাধনার মাস রমজান শুরু হবে।

শনিবার (১ মার্চ) মাগরিবের পর ইসলামিক ফাউন্ডেশনের এক ব্রিফিংয়ে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এশার নামাজের পর তারাবির নামাজ আদায় করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

এ বছর ২৭ মার্চ রাতে পালিত হবে পবিত্র শবে কদর।

এদিকে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শনিবারই প্রথম রমজান পালিত হচ্ছে। সৌদি হারামাইন শরিফ এক্স হ্যান্ডলে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়া রমজানের তারিখ ঘোষণা করে। এরপর ইন্দোনেশিয়াও একই ঘোষণা দেয়। তবে ব্রুনাই ও মালয়েশিয়ায় শুক্রবার চাঁদ দেখা না যাওয়ায় বাংলাদেশসহ এসব দেশে রোজা শুরু হবে ২ মার্চ থেকে।

মালয়েশিয়ার সংবাদ সংস্থা বার্নামার বরাতে মালয় মেইল জানিয়েছে, রাজা সুলতান ইব্রাহিমের আদেশ ও শাসকদের সম্মতিতে ২ মার্চ রোজার প্রথম দিন নির্ধারণ করা হয়েছে।