
চট্টগ্রামের কর্ণফুলী থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ইছানগর এলাকায় একটি জুয়ার আসর ভেঙে দিয়েছে। এ অভিযানে ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের কাছ থেকে নগদ টাকা ও জুয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়।
৫ মার্চ (মঙ্গলবার) কর্ণফুলী থানার এসআই মো. রুহুল আমিনের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ইছানগর ৮ নম্বর ওয়ার্ডের নুর উদ্দীনের ভাড়া ঘরে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে জুয়ার আসর থেকে ১৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন: ১. মো. সাফায়াত উল্লাহ (৩২) – পিতা: হাসান উল্লাহ, মাতা: আয়েশা বেগম, ঠিকানা: ইছানগর, ৮ নম্বর ওয়ার্ড, চৌধুরী বাড়ি, কর্ণফুলী, চট্টগ্রাম।
2. মো. রায়হান (৩২) – পিতা: নুরুল ইসলাম, মাতা: আয়েশা, ঠিকানা: হাপানিয়া, বেপারী বাড়ি, রামগঞ্জ, লক্ষ্মীপুর; বর্তমানে: ইছানগর, নুরুল উদ্দিনের ভাড়া ঘর, কর্ণফুলী, চট্টগ্রাম।
3. মো. রিয়াজ (২৭) – পিতা: মো. সালাউদ্দিন, মাতা: সুফিয়া বেগম, ঠিকানা: ওমরাবাদ, আব্দুল হক হাওলাদার বাড়ি, শশীভূষণ, ভোলা।
4. মো. আলাউদ্দিন হাওলাদার (৫৫) – পিতা: মোফাজ্জল হক হাওলাদার, মাতা: সাফিয়া বেগম, ঠিকানা: ওমরাবাদ, আব্দুল হক হাওলাদার বাড়ি, শশীভূষণ, ভোলা।
5. মো. জামাল (৪৯) – পিতা: মৃত আব্বাস আলী, মাতা: ফজর বানু, ঠিকানা: বাবুনদিয়া, ৬ নম্বর ওয়ার্ড, আজিজ চেয়ারম্যানের বাড়ি, কিশোরগঞ্জ সদর, কিশোরগঞ্জ; বর্তমানে: ইছানগর, লতিফ সওদাগরের বাড়ি, কর্ণফুলী, চট্টগ্রাম।
6. মো. ইব্রাহিম (৩২) – পিতা: হারুন হাওলাদার, মাতা: হেলেনা বেগম, ঠিকানা: চরকলমি, ৬ নম্বর ওয়ার্ড, হাওলাদার বাড়ি, দক্ষিণ আইচা, ভোলা।
7. মো. মনির হোসেন (২৯) – পিতা: মো. রফিক, মাতা: কোহিনুর বেগম, ঠিকানা: হাজারীগঞ্জ, ৩ নম্বর ওয়ার্ড, শিব্বার বাপের বাড়ি, চরফ্যাশন, ভোলা।
8. মো. রাসেল (৩২) – পিতা: বাবুল ফকির, মাতা: শিরিন আক্তার, ঠিকানা: ঢাকাগাঁও, ৩ নম্বর ওয়ার্ড, সুন্দরপুর ইউপি, দাউদকান্দি, কুমিল্লা।
9. মো. নুর নবী (৩৪) – পিতা: আবুল কাশেম, মাতা: সুলেমা খাতুন, ঠিকানা: হাজারীগঞ্জ, ৮ নম্বর ওয়ার্ড, শাহ আলম স্বর্ণকারের বাড়ি, চরফ্যাশন, ভোলা।
10. মো. জাহেদ ওরফে সিহাব (২০) – পিতা: আজাদ মিয়া, মাতা: শিলা বেগম, ঠিকানা: আগিউন, ৬ নম্বর ওয়ার্ড, মসজিদের পাশে তালুকদার বাড়ি, মৌলভীবাজার সদর, মৌলভীবাজার।
11. মো. কবির গাজী (৪২) – পিতা: রুহুল আমিন গাজী, মাতা: মমতাজ বেগম, ঠিকানা: চরপাড়া, ৯ নম্বর ওয়ার্ড, গাজী বাড়ি, দুমকি, পটুয়াখালী।
12. মো. তসলিম উদ্দিন (৪৪) – পিতা: আবু তাহের, মাতা: হাবাধন আক্তার, ঠিকানা: ইছানগর, ৯ নম্বর ওয়ার্ড, দুবাইওয়ালা সরফত আলীর বাড়ি, কর্ণফুলী, চট্টগ্রাম।
13. মো. শহিদ (৩৫) – পিতা: মো. সিরাজ, মাতা: পারভীন বেগম, ঠিকানা: হাজারীগঞ্জ, ৯ নম্বর ওয়ার্ড, জনি মাঝির বাড়ি, চরফ্যাশন, ভোলা।
14. মো. ইব্রাহিম (৩৩) – পিতা: নুরুল ইসলাম হাওলাদার, মাতা: ময়ফুল বেগম, ঠিকানা: হাজারীগঞ্জ, ২ নম্বর ওয়ার্ড, দায়মুউদ্দিন সিকদার বাড়ি, চরফ্যাশন, ভোলা।
15. নুর নবী (৪৫) – পিতা: আলী আহমদ, মাতা: আমেনা বেগম, ঠিকানা: শাকচর, ৫ নম্বর ওয়ার্ড, আছিয়া বাপের বাড়ি, লক্ষ্মীপুর সদর, লক্ষ্মীপুর।
অভিযানে পুলিশ ২ বান্ডিল তাস ও নগদ ৭,১৬০ টাকা উদ্ধার করে। আটককৃতদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগর পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮ এর ৯৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। কর্ণফুলী থানার নন-এফআইআর প্রসিকিউশন নং-১৪৪/২০২৫ হিসাবে মামলাটি নথিভুক্ত করা হয়েছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, “অভিযানে ১৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এলাকায় অপরাধ দমন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
কর্ণফুলী থানা পুলিশ জানিয়েছে, “জুয়া, মাদক ও অন্যান্য অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান চলবে। সাধারণ জনগণের সহযোগিতা পেলে এসব অপরাধ আরও দ্রুত দমন করা সম্ভব হবে বলে পুলিশ মনে করছে।”



