বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

― Advertisement ―

spot_img

তথ্যমন্ত্রীর হাত থেকে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫”

শিল্প ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫" অর্জন করেছেন হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি...

কর্ণফুলীতে সেনা-পুলিশ অভিযানে ৩০০ ইয়াবাসহ গ্রেফতার ১

চট্টগ্রামের কর্ণফুলীতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ বাবুল (৫৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) ভোর রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকায় এই অভিযান চালানো হয়।

জানা যায়, সেনাবাহিনীর একটি টিম এবং কর্ণফুলী থানার পুলিশ যৌথভাবে খোয়াজনগরের এছহাক সওদাগরের দোকানের সামনে পাকা রাস্তায় অবস্থান নেয়। সেখানে ওঁত পেতে থেকে মোঃ বাবুলকে আটক করা হয়। তার কাছ থেকে উদ্ধার করা হয় ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট। আটক বাবুল চরপাথরঘাটা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, পিতা আব্দুল হাকিম এবং মাতা ছমুনা খাতুন।

আটকের পর তাকে কর্ণফুলী থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে (মামলা নম্বর-০৫, তারিখ-০৫/০৭/২০২৫)।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “মাদকের বিরুদ্ধে কর্ণফুলী থানা ও সেনাবাহিনী সবসময়ই কঠোর। যেকোনো মূল্যে এই সামাজিক ব্যাধি দমন করতেই আমাদের এই যৌথ অভিযান অব্যাহত থাকবে।”