
পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম। হাজী ওয়াছের আলী ফাউন্ডেশনের আয়োজনে চট্টগ্রামের ৬ নম্বর পূর্ব ষোল শহর, চকবাজার এলাকায় এই উদ্যোগ গ্রহণ করা হয়।
এই আয়োজনে প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন হাজী ওয়াছের আলী ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আবু বক্কর সওদাগর ও মোহাম্মদ নজরুল ইসলাম। এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, আলমগীর সওদাগর, নেজাম, ফজল আমিন, সাদ্দাম হোসেন, সালাউদ্দিন, রবিউল আউয়াল, মোহসীন, জামাল, নবী ও সাকিব উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, রমজানের পবিত্রতা ও মানবতার সেবায় এই উদ্যোগ নেওয়া হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



