শুক্রবার, জুলাই ৩১, ২০২৬

― Advertisement ―

spot_img

তথ্যমন্ত্রীর হাত থেকে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫”

শিল্প ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫" অর্জন করেছেন হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি...

শাহ আমানত ইনস্টিটিউটের পুরস্কার বিতরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

চট্টগ্রামের কর্ণফুলীতে জমকালো আয়োজন ও উৎসবমুখর পরিবেশে শাহ আমানত ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীনবরণ ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহ আমানত ইনস্টিটিউট পরিচালনা পর্ষদের সভাপতি এইচ.এম. মোজাম্মেল হক চৌধুরী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র শিক্ষক মাসুক আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা জান্নাত।

পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোমুগ্ধকর নৃত্য, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা দর্শকদের মুগ্ধ করে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার দ্বিজেন ধর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়ার বুধপুরা মফিজুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ এরফান, শাহ আমানত ইনস্টিটিউটের পরিচালক মুহাম্মদ আজিম উদ্দিন, শাহ অহিদিয়া কেজি অ্যান্ড হাই স্কুলের পরিচালক মুহাম্মদ শফিক সাদেকী, স্টুডেন্ট কেয়ার মডেল স্কুলের পরিচালক মোরশেদ নুরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা শাহ আমানত ইনস্টিটিউটের শিক্ষার মান ও সহ-শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন। তারা বলেন, প্রতিষ্ঠানটি উপজেলার সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম এবং শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের মেধার প্রমাণ রাখছে। ভবিষ্যতে এ প্রতিষ্ঠান আরও সুনাম অর্জন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের জন্যও শুভকামনা জানানো হয়।