রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

শাহ আমানত সেতুতে চেকপোস্ট অভিযানে ১৯৭৬ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলীতে শাহ আমানত সেতুর টোল প্লাজার সামনে যৌথ বাহিনীর চেকপোস্ট অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার হয়েছে। শনিবার (১৬ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে কর্ণফুলী থানা পুলিশ, ট্রাফিক পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে এ অভিযান চালায়। এ সময় একটি মোটরসাইকেল থামিয়ে কাগজপত্র যাচাই করার সময় আরোহীর হাতে থাকা রেইনকোর্টের ভেতর থেকে সাদা স্কচটেপে মোড়ানো মোট ১ হাজার ৯৭৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে ইয়াবা পাচারের সঙ্গে জড়িত দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন— কক্সবাজারের উখিয়ার মধ্য নিদানিয়া এলাকার নুরুল আমিনের ছেলে মো. মুসা (৩০) এবং টেকনাফের নীলা এলাকার শামসুল আলমের ছেলে ইমাম হোসেন (৩৪)। এ সময় ইয়াবা বহনে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়।

কর্ণফুলী ট্রাফিক ইনচার্জ (টিআই) আবু সাঈদ বাকারের নেতৃত্বে ট্রাফিক সার্জেন্ট আরিফ (কল সাইন T-542), কর্ণফুলী থানার সাব-ইন্সপেক্টর তানভীর ও সেনাবাহিনীর সদস্যরা যৌথভাবে এ চেকপোস্ট পরিচালনা করেন। চেকপোস্টে থামানো মোটরসাইকেলের চালকের আচরণ সন্দেহজনক হলে তল্লাশি চালিয়ে ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আটকৃত দুই আসামির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ। তিনি আরো জানান, মাদকদ্রব্যের বিস্তার রোধে কর্ণফুলী এলাকায় নিয়মিত চেকপোস্ট ও অভিযান অব্যাহত থাকবে।