শনিবার, আগস্ট ১, ২০২৬

― Advertisement ―

spot_img

কক্সবাজারে কোস্ট গার্ডের বিশেষ অভিযান, ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে বিশেষ অভিযান চালিয়ে ৬ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২...

ধরাছোঁয়ার বাইরে সাজ্জাদ, কারণ জানাল সিএমপি পুলিশ

চট্টগ্রামে একাধিক মামলার আসামি সাজ্জাদকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত থাকলেও তিনি কৌশলে গ্রেপ্তার এড়াচ্ছেন। হত্যাসহ ১৭টি মামলার এই পলাতক আসামি নিয়মিত ফেসবুকে পোস্ট ও টিকটক ভিডিও দিয়ে আলোচনায় রয়েছেন।

আজ (৩ মার্চ) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশের উপকমিশনার (উত্তর) আমিরুল ইসলাম বলেন, “সাজ্জাদ বায়েজিদ এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি ও জায়গা দখল নিয়ে সংঘর্ষে লিপ্ত। তার সঙ্গে দীর্ঘদিন ধরে মিজানের বিরোধ চলছে। তাঁরা চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি চালান। সাজ্জাদকে ধরতে জোর চেষ্টা চলছে।”

তবে পুরস্কার ঘোষণার পরও সাজ্জাদকে কেন গ্রেপ্তার করা যাচ্ছে না—এমন প্রশ্নে তিনি জানান, “সাজ্জাদ অত্যন্ত কৌশলী, তবে সে দেশে রয়েছে। আমাদের চেষ্টা অব্যাহত আছে।”

এর মধ্যেই সাজ্জাদ ও তার স্ত্রীর টিকটক ভিডিও প্রকাশ পায়। ২২ জানুয়ারি তার স্ত্রী ভিডিও পোস্ট করেন, আর ২৮ জানুয়ারি সাজ্জাদ ফেসবুকে ওসিকে পেটানোর হুমকি দেন। এমনকি আজও ফেসবুকে স্টোরি দিয়েছেন তিনি।

ফেসবুকে তার সাম্প্রতিক পোস্টে হুমকিস্বরূপ লেখা রয়েছে—”হিসাব নেওয়ার সময় হয়েছে, আমি প্রস্তুত।” আরেক পোস্টে বলেন, “একদিন হয়তো নিজেকে খুঁজে পাব ভয়াবহ অন্ধকার দুনিয়ায়।”

সাজ্জাদের সোশ্যাল মিডিয়া সক্রিয়তা প্রসঙ্গে পুলিশের উপকমিশনার আমিরুল ইসলাম বলেন, “টিকটক আগে করতে পারে, পরেও করতে পারে। আমি দেখছি।”