রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

― Advertisement ―

spot_img

কর্ণফুলীতে ফুটবল উৎসব, জমজমাট আয়োজনে গোল্ড কাপ টুর্নামেন্ট শুরু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে “চরলক্ষ্যা আন্তঃ শহীদ জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬”। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৪টার দিকে...

সমুদ্রে কোস্ট গার্ডের অভিযান, পাচারের সময় বিপুল সিমেন্ট জব্দ

মায়ানমারে পাচারের সময় সমুদ্র এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে একটি ফিশিং বোটসহ আটজনকে আটক করা হয়েছে। কোস্ট গার্ড জানিয়েছে, জব্দকৃত সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৭৫ হাজার টাকা।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবদিয়া লাইটহাউস সংলগ্ন সমুদ্র এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। কোস্ট গার্ডের জাহাজ ‘অপূর্ব বাংলা’ সন্দেহজনক একটি ফিশিং বোটকে লক্ষ্য করে তল্লাশি চালায়। তল্লাশির সময় বোটটির ভেতর থেকে অবৈধভাবে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৫৫০ বস্তা সিমেন্ট উদ্ধার করা হয়।

অভিযানের সময় পাচার কাজে জড়িত থাকার অভিযোগে বোটে থাকা আটজনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিভিন্ন জেলার বাসিন্দা থাকলেও অধিকাংশই কক্সবাজার এলাকার বলে জানা গেছে। কোস্ট গার্ড সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সমুদ্রপথ ব্যবহার করে অবৈধভাবে বিভিন্ন পণ্য পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পাচারের বড় একটি চালান জব্দ করা সম্ভব হয়েছে।

কোস্ট গার্ড জানায়, উদ্ধার করা সিমেন্ট, পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোট এবং আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করবে।

বাংলাদেশ কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রপথে পাচার ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে কঠোর নজরদারি ও অভিযান পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।