বৃহস্পতিবার, জুলাই ৩০, ২০২৬

― Advertisement ―

spot_img

তথ্যমন্ত্রীর হাত থেকে “গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫”

শিল্প ও সমাজসেবায় গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ "গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৫" অর্জন করেছেন হোটেল সী ওয়ার্ল্ড কক্সবাজারের চেয়ারম্যান আলহাজ্ব আবুল বশর আবু। সম্প্রতি রাজধানীর ঢাকা রিজেন্সি...

তৃণমূলে দাওয়াতি কার্যক্রম জোরদারে কর্ণফুলীতে জামায়াত-শিবির বৈঠক

চট্টগ্রামের কর্ণফুলীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১০ আগস্ট) কর্ণফুলী উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত এ বৈঠকে সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও সক্রিয় ও সুসংগঠিত করার নানা দিক নিয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। কর্ণফুলী উপজেলা জামায়াতের আমীর মাস্টার মনির আবছার চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী, দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি বদরুল হক, জেলা শিবির সভাপতি আবদুর রহিম, কর্ণফুলী উপজেলা জামায়াতের সেক্রেটারি নুরুদ্দীন জাহাঙ্গীর, ব্যবসায়ী ফোরামের সভাপতি মোঃ ইলিয়াছ মেম্বার, উপজেলা শিবির সভাপতি আমিনুল ইসলাম মুকুলসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জামায়াত-শিবির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জাহিদুল ইসলাম বলেন, নৈতিক ও আদর্শিক সমাজ গঠনে সংগঠনের প্রতিটি কর্মীকে আন্তরিকভাবে কাজ করতে হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রমকে আরও জোরদার করার আহ্বান জানান তিনি। এসময় ভবিষ্যৎ কর্মপরিকল্পনা, সাংগঠনিক চ্যালেঞ্জ এবং সামাজিক ও মানবিক কার্যক্রম যৌথভাবে এগিয়ে নেওয়ার বিষয়েও জামায়াত-শিবির নেতৃবৃন্দের মধ্যে আলোচনা হয়।