মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

― Advertisement ―

spot_img

কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে দেওয়া হয়েছে, কর্ণফুলীতে প্রবল স্রোত

চট্টগ্রামের রাঙামাটির কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছানোয় খুলে দেওয়া হয়েছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট। শনিবার (১৮ জুলাই) সকাল থেকে জলকপাট খুলে দেওয়ার পর...

পতেঙ্গা ঘাটে অবৈধ বিদেশি পণ্যের বিরুদ্ধে কোস্ট গার্ডের অভিযান

৫৩ লাখ টাকার বিদেশি বিয়ার, মদ ও সিগারেট জব্দ, পালিয়ে গেল কারবারিরা

চট্টগ্রামের পতেঙ্গা থানার চরপাড়া ঘাট এলাকায় অবৈধভাবে খালাস করা বিপুল পরিমাণ বিদেশি বিয়ার, মদ ও সিগারেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। অভিযানে প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা মূল্যের বিভিন্ন বিদেশি পণ্য উদ্ধার করা হলেও অভিযুক্ত কারবারিদের কাউকে আটক করা সম্ভব হয়নি। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

মঙ্গলবার (৩০ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা চরপাড়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান চলাকালে ওই এলাকায় তল্লাশি চালিয়ে বাণিজ্যিক জাহাজ থেকে অবৈধভাবে খালাস করা বিপুল পরিমাণ বিদেশি পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১ হাজার ৭৬৫ ক্যান বিদেশি বিয়ার, ৭৪ বোতল ভদকা, ৮৮ বোতল হুইস্কি এবং ৪ হাজার ৮০০ শলাকা বিদেশি সিগারেট। উদ্ধার করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৬১ হাজার টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, অভিযান শুরুর আগেই কারবারিরা বাহিনীর উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে জব্দকৃত পণ্যের উৎস, সংশ্লিষ্ট চোরাচালান চক্র এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে।

জব্দ করা বিদেশি মদ, বিয়ার ও সিগারেটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, দেশে মাদক ও অবৈধ বিদেশি পণ্যের বিস্তার রোধ এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ অভিযানের বিষয়ে ব্রিফিং প্রদান করেন কোস্ট গার্ড জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল-এর স্টাফ এক্সিকিউটিভ অফিসার (এসইও) লেফটেন্যান্ট কমান্ডার মাহরুস রহমান (ই), বিএন।